কর্মীদের টিকটক আনইনস্টল করতে বলেছে অ্যামাজন

১১ জুলাই, ২০২০ ০১:২৯  
১০ জুলাই এর মধ্যে কর্মীদের মোবাইল ডিভাইস থেকে টিকটক অ্যাপ আনইনস্টল করার অনুরোধ জানিয়েছে অ্যামাজন। নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে কর্মীদের এই অনুরোধ জানিয়েছে শীর্ষ ইকমার্স জায়ান্টটি। খবর রয়টার্স। কর্মীদের কাছে পাঠানো এক মেইলে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে যেসব মোবাইল ডিভাইসে অ্যামাজন ইমেইল অ্যাক্সেস রয়েছে সেগুলোতে টিকটক অ্যাপ ব্যবহার করা যাবে না। যদি আপনার ডিভাইসে টিকটক থাকে তাহলে আগামী ১০ জুলাই এর মধ্যে সেটি মুছে ফেলতে হবে। অ্যামাজন আরও জানায়, টিকটক আনইনস্টল না করলে অ্যামাজন মেইলে অ্যাক্সেস করা যাবে না। তবে অ্যামাজন ল্যাপটপ ব্রাউজার থেকে টিকটক ব্যবহার করা যাবে। এ বিষয়ে অ্যামাজনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি